ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানীতে হরতালের কোনো প্রভাব নেই

ads

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মাঝে রাজধানী ঢাকার রাজপথে স্বাভাবিক রয়েছে যান চলাচল।


প্রতিদিনের মতো রবিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়কে বাস-মিনিবাস চলছে। হরতালের কোনো প্রভাব নেই ঢাকার রাজপথে।


এ দিকে, হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাজধানীজুড়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে দু-একটি জায়গায় ঝটিকা মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা।


অন্যদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলার মোড় ও মতিঝিল এলাকাসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page